U.D.A/Computer Operator


Job Details


ইউ.ডি.এ/কম্পিউটার অপারেটর

(গ্রেড- ১৪)

(২৩৫০০-৫৬৮০০)

Job Status
Permanent
Educational Requirements

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোন বিভাগে অন্যূন ২য় শ্রেণির বা সমমানের স্নাতক ডিগ্রী; এবং

(খ) কম্পিউটার পরিচালনায় মানসমপন্ন জ্ঞান।

Apply Instruction

অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল করার নিয়মাবলি ও শর্তাবলি:

ক. আগ্রহী প্রার্থীগণ https://jobs.coastguard.gov.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/১০/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।

ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/১০/২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা।

iii) উক্ত সময়ের মধ্যে https://jobs.coastguard.gov.bd/ এ Registration সম্পন্ন করা প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে Make Payment বাটনে ক্লিক করে যেকোনো Online Banking-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন।

ঙ. পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

যদি Applicant’s Copy-তে কোনো তথ্য ভুল থাকে অথবা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) কিংবা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায়, আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে এডমিট কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে।

পেমেন্ট করার জন্য প্রার্থীকে Make Payment বাটনে ক্লিক করতে হবে। এরপর Online Banking অথবা Banking Card থেকে পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে হবে।

Online Banking নির্বাচন করলে তালিকা থেকে পছন্দের ব্যাংক নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। এরপর আবেদনকৃত চাকরির জন্য নির্ধারিত ফি প্রদান করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Banking Card নির্বাচন করলে কার্ডের প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

bKash নির্বাচন করলে প্রার্থীর bKash নম্বর প্রদান করতে হবে। এরপর bKash থেকে প্রাপ্ত OTP প্রদান করে পেমেন্টের পরবর্তী ধাপে যেতে হবে। পেমেন্ট নিশ্চিত করার জন্য প্রার্থীর bKash PIN প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করে পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেমে পেমেন্ট সফল হওয়ার বার্তা প্রদর্শিত হবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী পরবর্তী ধাপে এডমিট কার্ড সংগ্রহ বা Download করতে পারবেন।

সতর্কতা: নিরাপত্তার স্বার্থে bKash OTP ও PIN কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের (গ্রেড: ১৩-১৬) জন্য জনপ্রতি ১১২/- টাকা এবং প্রতিটি পদের (গ্রেড: ১৭-২০) জন্য জনপ্রতি ৫৬/- টাকা। তবে, অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

চ. Online আবেদনপত্রে প্রার্থীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

ছ. SMS-এর মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। প্রার্থী https://jobs.coastguard.gov.bd/ এ ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি প্রতিটি পরীক্ষায় (লিখিত/ব্যবহারিক/মৌখিক) অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. প্রার্থীগণ Forget Password বাটনে ক্লিক করে নিজেদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। Forget Password-এ ক্লিক করলে প্রার্থীগণকে ফোন নম্বর দিতে হবে। উক্ত ফোন নম্বরে প্রার্থীগণকে একটি নতুন পাসওয়ার্ড প্রদান করা হবে।

ঝ. Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ঞ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবপোর্টাল www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

ট. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে job@creativesofttechnology.com এবং bcgcivilrecruit@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। **Mail-এর Subject-এ Organization Name: BCG, Post Name: **********, Applicants User ID: ******** এবং Contact Number: ******** অবশ্যই উল্লেখ করতে হবে।

ঠ. প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ড. আবেদন শুরুর তারিখ: ১১/১০/২০২৬ এবং শেষ তারিখ: ৩১/১০/২০২৬ পর্যন্ত। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে।


 নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

     

    Salary
    BDT 23500 - 56800
    Terms & Condition

    ০১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।

    ০২। ৩১/১০/২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮–৩২ বছর হতে হবে। তবে—

    (ক) বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।

    (খ) বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

    ০৩। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

    ০৪। নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক/অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

    ০৫। অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ০৬। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ/সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে:

    (ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে)-এর কপি;

    (খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

    (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

    (ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

    (ঙ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত)-এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সিলসহ) করে সংযুক্ত করতে হবে;

    (চ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;

    (ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

    (জ) শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

    (ঝ) তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;

    (ঞ) প্রার্থীকে তার কোটা দাবির স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সনদ;

    (ট) ডাউনলোডকৃত Applicant’s Copy-এর সত্যায়িত কপি; এবং

    (ঠ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি/সত্যায়িত ফটোকপি।

    ০৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই সকল শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

    ০৮। বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা কর্তৃপক্ষ হ্রাস/বৃদ্ধি করতে পারবে।

    ০৯। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে।

    ১০। কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

    ১১। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে।

    ১২। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি ও পদ্ধতি অনুসরণ করা হবে।

    ১৩। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইটে www.coastguard.gov.bd-এ পাওয়া যাবে। এছাড়াও জাতীয় টিভি চ্যানেলসমূহে প্রকাশিত হবে।

     

    Others Benefit
    Job Location
    আগারগাঁও প্রশাসনিক এলাকা শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
    Contact Information

    For any help, please contact this email: job@creativesofttechnology.com , bcgcivilrecruit@gmail.com

    Application Guideline

    Download the Application Guidelines Document.

    Job Summary